মানতান সাসাপড়াওইচ ( আবোওয়াঃ কাথা)
তুলৗজখা- শ্রী কা ন্ত স রে ন
সুবুদিয়ৗ মূর্মূ
সুবুদিয়ৗ মূর্মূ আঃ ' আড়াঃ তিকি ' আডি আঁট সেবেলা। অনড়হেঁ রে সিরজন দাড়ে,আডি নাপায় ফুটেল আকানা। ছন্দরে ডাংরাকাটা আড়াঃআ গুন লেকা গুন সদর আকানা।
গাতে টুওয়ৗর
গিদরৗ অনড়হেঁ রে, গিদরৗ ক লৗগিৎ যাঁহা রান লৗগতি মেনাঃ আ- অনকা লেকান রানগে নুই গাতে টুওয়ৗর বেনাও কাতে, সান্তাড়ীওহেৎ রেয় ভেজায়েদা। গঙ্গা দাঃ লেকান পবিত্র গিদরৗ কওয়াঃ মনে রে, নংকান অনড়হেঁ দ এঁগাত তওয়া লেকা। নুই আঃ ছন্দতে অনড়হেঁ পাড়হাও কাতে, পাতারেনাঃ এনেচ তাড় দিশাঃ কানা।
অনল বিঁদি
অনল বিঁদিয়াঃ ' গিদরৗ বৗউলী ' গিদরৗ ক লৗগিৎ তিনাঃ সেবেলা, পুরুধুল ক লৗগিৎ দ উনাঃগে হেড়েমা। বহঃ খন জানাম আকান নওয়া অনড়হেঁ দ, বুরু চটখন দাঃ লিঁঙ্গি কাতে নৗইরে মেশা লেকা।
সুচাঁদ হাঁসদা
সুচাঁদ হাঁসদা রেন ' ঝঁড়ে- রঁড়ে ' কোমড়ো কোমড়োতে নাপায় জিনিস কিন ( জেল- দাকা) ঞাম আকাদা।নুকিন ঝড়ে- রড়ে দ গিদরৗ কওয়াঃ মনে রে, হাড়ামঃ হৗবিচ বাঞচাওকিন তাঁহেনা।
