(হুডিঞ মাছা কৗহ্নি)
জবেটলা রেন ছৗমি মৗই দ অকয় বাকো ওরোমেয়া। সানামগে। উনি দ আতোরেন গে ঝলগা মুরমু রেন হপন এরা। আতোরে আচ্ তুর কুড়িকো জাঁওয়ায় চাবায়েনা একেন উনি মতগে মেনায়া। কৗই মেন তেদ নিতহঁ উনিদয় পাড়হাঃ কানা গেয়া।
আতো রেন হড় যাওগেকো রড়া যে " কুড়ি হপন পাড়হাও কাতে চেৎ লাভ, অৗখির মিৎ দিন জাঁওয়ায় অড়াঃরে চুলহৗ অং গে হোয়োঃ তায়া। ইনৗ ছাডা কাতে যৗসতি বয়স লেন খান হঁ কুড়ি গিদরৗ রেন জাঁওয়ায় বাকো ঞামঃআ। অনা বেগর চৗকরি দ নেতার আলগা সালগা কাথা দ বাং কানা যে মিৎ ঘৗড়িতে জুটৗউ আমা।
নতে ছৗমি মৗই রেন আয়ো বাবা দ হড়াঃ কাথা আঁজম আঁজমতে ছৗমি মৗই জাঁওয়ায় রেয়াঃ মনে কিন মুরুক লেৎ গেয়া। মেনখান উনিয়াঃ জিদরে হৗরকিন মানাও আকানা। বাং বাংতে নিত ছৗমি মৗই দ বি.এ.পাস কেদা। আর মিৎ ইস্কুলরে কৗমিহঁয় ঞাম কেদা। নিত আনেচ্ আতো হড় অলঃ রেয়াঃ দাম কো বুজেদা। আর নতে ছৗমি মৗই ঞেলে লৗগিৎ মঁজ মঁজ পেড়া হঁকো দারায় কানা……..।
