(হুডিঞ কৗহ্নি)
নেতার ভাদোর বঙা দিনগে ভুঁডরু বিলিঃ আ। ভঁড়জা অড়াঃ পিঁডৗরে দুড়ুপ কাতেঃ গড়ম বুডহি ঠেন খন ভুঁডরু বিলি রেনাঃ কাথায় আঁজোম লেদা। ভঁড়জা দ ভুঁডরু বিলি জম আশাতে কুইলৗপাল হাটরে ভুঁডরু বিলিয় পান্তে বাড়ায়েদা। ভুঁডরু বিলি হঁ ভঁড়জা দ বায় ঞেল আকাদা।
কুইলৗপাল হাট রেনাঃ হেঁসাঃ বুটৗ পাহটারে ভুঁডরু বিলি দকো অৗগু আকাদা। বির দিশোম রেন পোন মঁড়ে আয়ো হড় ক ভুঁডরু বিলি আতেঃ পান্তে পান্তে দুড়ুপ কাতে চেলপেঞ ঠেকারে ফুড়ুঃ ফুড়ুঃ ক সাজাও দহো আকাদা। মিদ ফুড়ুঃ রেনাঃ দাম মাত্র মঁড়ে টাকা। ভঁড়জা দ হাটরে ভুঁডরু বিলি পাঁজা বাড়ায়েদা। বির দিশোম রেন আয়ো ক সানতাড় তেকো গালমারাঃ কানা। হেঁদা না দৗই; আমদো তিনৗঃ গান ভুডরু বিলিম আখরিঞ কেদা। দেন সে গেল কৗওডি রেনাঃ খুচরৗ ইমৗঞ মে, নুয় দিকুঞ বিদৗয় কায়া। ভঁড়জা দ উনকু ভুঁডরু বিলি অৗখরিঞ গ-গ হড় কোআঃ কাথায় আঁজোম ঞাম আকাদা ।
সেন সুর কাতে কুলি কেদ কওআয়। হেঁ দৗই; নোআ গে ভুঁডরু বিলি দ কানা। ভঁড়জা তিস হঁ ভুঁডরু বিলি বায় ঞেল আকাদ তে মিদবার কাথায় কুলি রপড় এনা উনকু সাঁও তে। তায়োম পকেট কয় হৗতড়ৗও কেদা। মঁড়ে টাকা রেনাঃ মিদ ফুড়ুঃ ভুঁডরু বিলি হাতাও কাতেঃ তাড়াম ডাহার তেগে মিদ মডহা হাট খন অড়াঃ সেনে দুকৗনা।
ভঁড়জা তালা হররে ভুঁডরু বিলি জম রেনাঃ সাদ তেদ উলিদাঃ ঢকেচ গদ এন তায়া। উনি দ তুরেমারে থুলয়ৗঃ খন ভুঁডরু বিলি উডুক কাতে চালাঃ চালাঃ তেগে জমে ধুরৗও আকানা। মেনখান কিরিঞ সময় দ বায় কুলি লেদ কওআ চেৎ তেদ তেকো জমা। ভঁড়জা দ ভুঁডরু বিলি রেনাঃ চেতান হারতা লুবুই লুবুই বিলি হতেতে হারতা কগেয় জম ইদিয়েদা। জাং তেদ দয় গিডি কাঃ কানা। হরতে চালাঃ হর রেগে ভুঁজু হাড়াম সাঁও তে ঞেপেল হুয় এন তায়া। উন দ ভঁড়জা পোন মঁড়ে গটাং ভুঁডরু বিলি ফুড়ুঃ রেগেয় চুপুদ আকাদা। ভুঁজু হাড়াম সাঁও গাপালমারাও কানতে বায় জম এদা।
ভুঁজু হাড়াম গে ভঁজড়ায় মেতায় কানা। হেঁদা হো; সাকাম রেদ চেতেম চুপুৎ আকাদা । ভঁড়জা তেলায় রুয়ৗড় আয় কানা, ভুঁডরু বিলি হো গড়ম। দেন সে বারয়া গান এমৗঞ মে। আদো ভঁড়জা দো বা্রয়া গান ভুঁডরু বিলিয় এমা দেয়া। ভুঁজু হাড়ামাঃ জম ঞেলতে ভঁড়জা উন আদো পস্তাও এ বুঝ এদা। ভঁড়জা উলি দাঃ উদ তুলুচ গে লৗলৗই কানায়। ইঞ দ হো লুবুই লুবুই চকাঃ কগেঞ জম চাবা অৗগুকেদা। নিত দ নঃ অয় পেয়া গে সারেচ মেনাঃ তিঞৗ। হাপে অনা জম আন ভুঁডরু - জাং কগেঞ পাঁজা লেগে। ভুঁজু হাড়াম দ মনে মনেতেয় মেন জঞ কানা - আম লেকান "চাহাব" দো বৗনুঃ কোআ। দো অনা ভুঁডরু জাং কদ হর ধারে ধারে তেগে মেনাঃ তামা। ঞেল মে দো। ভঁজড়া দ মায়াঃ মুয়ুঃ কাতে জম গিডি বিলি ভুঁডরু জাং ক আধেক দুরে সেঁদরা বাড়া কেদা। চালাও কাতে গড়ম বুডহি মেতায় কানা। তেহিঞ দ কুইলৗপাল হাট খন নাপায় নাপায় ভুঁডরু বিলি জম জম তেঞ হেচ এনা। আম লৗগিদ তেদো হর ধারে করে গেঞ বৗগি গিডি হটো কাদা। গড়ম বুডহি ভঁজড়া ঠেন খন সানাম খবর আঁজোম কাতে ট্রেন লৗইন রে রেলগৗডি দৗড় আকাদ লেকায় হাদ হাদ, খাত খাত, খাঁকা খাঃ কিন লাঁদা জং কানা - অৗকিন গড়মেয়া।
