(হুডিঞ মাছা কৗহ্নি)
শিলিগুড়ি রেন প্রিয়া ঞুতুমান মিৎ দিকু কুড়ি। নুই কুড়িয়া দুলৗড় দারহা রেগেয় উনুম আকানা কুশল বাবু দ। কুশল বাবু দ, শিলিগুড়ি মিউনিসিপালিটি কর্পোরেশন রেন পি ডব্লুও ডি এক্সকিউটিভ ইঞ্জিনিয়ার কানায়। আচ্ বাবা,আচ্ আয়ো,আচ্ বয়হা সাঁওতে আকোরেন জাঁহা তিনাঃ পেড়া হড় কো তাঁহে কানা জত্ কগে বুঝৗও রেনাঃ ক কুরুমুটু লেদা। সানাম হড়া: কাথা কলসা কাতে উনি দিকু কুড়ি গেয় বাপ্লা কেদেয়া আর আচ্ আয়ো-বাবা সাঁওতে সৗগৗই এ কেচেৎ কেদা। বাপ্লা কাতে মড়ে সেরমা পারমেনা নিতহঁ গিদৗর আঃ মেৎ আহা বাং কিন ঞেল ঞাম লেদা। পৗহিল লেকা গরজ দুলৗড় বৗনুঃ আনা- যাও গেকিন তাপাম খৗপৗরিঃ কানা। আকিনাঃ সুর-সুপুর ফ্ল্যাট রেন হড় হঁক্ আড়িস চাবা আকানা- নুকিনৗ তাপাম খৗপৗরি ঞেলতে। মিৎ দিন কুশল বাবু রেন হঁয়হারতেৎ ফ্ল্যাট রে হেজ্ কাতে হপন এরায় বুঝৗও হট্ আকাদেয়া- বিটি নুই জঙ্গলী সান্তাড় ঠেন দ আলম তাঁহেনা আর চিকৗ কাতে উনিয়ৗ চৗকরী হামেট তায় হুয়ুআ অনা যুক্তি বুদ্ধি এম সাঁওতে মিৎটান রান বোতল এ এমা দেয়া আর মেতা দেয়া- জাঁওয়ায় আলয় বাড়ায় দাড়েয়াঃ মা অনকা লেকা কাতে দাকা আর বাং খান জাঁহানাঃ সাঁওতে জম হচ্য়েম। যে লেকা মেন অনকা গে কৗমি এতহব এনা।
পে-পুন্ দিন জম হচ্ তায়ম গে কুশল বাবু দয় অর্থব এনা, তি জাঙ্গা অবস এন তায়া,রড় গালমারাও হঁ বায় দাড়েয়া কানা। তুরুই চান্দো লেকা আপিসতে ডিউটি বায় চালাও দাড়ে আকাৎ তে কুশল বাবু দ সরকার পাহটা খন দেউলিয়ৗ ক ঘোষনা কেদেয়া আর এরাৎ তেৎ চৗকরী রেক্ বাহাল কেদেয়া।
