(হুডিঞ কৗহ্নি)
স বাং ঞাম
-ডাঃ সুরেন্দ্রনাথ মান্ডি

সেতাঃ পায়ার রে জৗপিৎ খন হহ বেরেৎ অড়াঃ এরায় মেতাদিঞৗ- ‘বহঃ দমে হাসোঞ কানা, দায়াকাতে দুসে রান দকান খন রান-বড়ি কিরিঞ আগুওয়াঞমে’। দমে গে জৗপিৎ বুঝৗও ইঞ কানা, অনাতে ইঞ দুঞ মেন কেদা- ‘নুনৗ সেতাঃ রেদ চেৎ রান দকান ক ঝি জা?’ এরৗতিঞ দ বৗলিস রে ঠেস্ কাতেয় মেন কেদা- ‘নুনৗ সেতাঃ দ অকারে? কৗমি জং হড় অড়াঃ খন ক বাহেরেনা, আর আমদম জৗপিৎ জং কানা’।
গানে দ পঁগয় মেন্তে চটা ধুওয়ৗ আড়াঃ কাতে হাহাড়াঃ মেসায় কুলি কিদিঞা- ‘হাপে হাপে, চেৎ এম কেদা, বাহু বহঃ হাসোয়ে কানা! নোওয়া থ নাপায় খবর দ বাং কানা। করোনা বাং কানা থ? হট হাসোয়েকানা কি, বাডায়াম? রুওয়ৗ ? আর ঝতম খন মারাং কাথা, জাঁহানাঃ স-য় ঞামেদা সে বাং ?’ গানে দাওয়াঃ কাথাতে ইঞাং বহঃ গে আচুরেনাঃ। সৗরিগে নংকা দ বৗঞ উইহৗর আকাদা থ? এরৗঞাঃ করোনা বাং হোয়াকানা থ? ইঞাং দ গ্যারেন্টি, করোনা বাং হোয়াকানা, চেদা সে গানে দা-ওয়াঃ চটা-থামকুর স’ঞ ঞামেদা।
গানে দা-য় মেন কেদা, ‘দু অড়াঃরে নিত্গে রুওয়ৗড় মে। বাহু বাং বাডায় অচকাতে কায়দা কাতে বাডায় মে, মু রে জাঁহানাঃ স-য় ঞামেদা সে বাং ?
অড়াঃতে রুওয়ৗড় কাতে মাস্ক হরঃ কেতেগে পাঁজা পাঁজাতে বাহ্রে পাখারেঞ ঞাম কেদা গোলাপ দাঃ শিসৗ। নেতার দ জাঁহানাঃ বাজার খন কিরিঞ আগু কাতে পে মাহা হৗবিচ্ বাহ্রে অড়াঃ পাখা রেলে দহ কাঃআ, অনা তায়ম ভিত্রি তেলে খৗড়া। ইঞদ অনা গোলাপ দাঃ রে তুলৗম জবে কাতে অনা এরৗঞ জি অচকাতে’ঞ কুলি কেদেয়া,- জাঁহানাঃ স’ম ঞামেদা সে বাং ? উনি দ মু-মচা বেৎ কাতেয় মেনকেদা, ইস, চেৎ থতৎ স’। ইঞদ উনিয়াঃ মু ভিত্রিরে অনা তুলৗম ঠেলাও খৗড় কাতে আরহঁঞ কুলি কেদেয়া, ‘জাঁহান বাহা রেনাঃ স বা’ম ঞামেদা? এরৗতিঞ দ ইঞাং তি ঠেলাও সাহা কাতেয় মেনকেদা- ‘বাং থ। মিৎ থতৎ গে বরং স কানা। নতে বহঃ হাসো তিঞ কৗরিঘাম চাবায়েনা। দু সে রান কিরিঞ আগুয়ৗঞ মে’।
ইঞাং কড়াম ঢায় ঢায় গৎ এনা। গানে দা ঠিক গেয় মেনাকাদা। নির্ঘাত করোনা হোয়াকান তায়া, বাংখান চেৎ জাঁহায় গোলাপ স থতৎ সয়েয়া? নোওয়াদ হোয় থ ‘সেন্স অফ স্মেল’ আদঃ রেয়া পোয়লো ধাপ। ইঞ দ অনা তুলৗম বাহ্রে ডভাঃ রিঞ গিডি কাদা। এরৗঞাঃ করোনা হুয় মানে নোওয়া গোলাপ দাঃ লহৎ তুলৗম রে নিতোঃ করোনা ভাইরাস ক বিকিৎ বিকিদঃ কানা।
সানামাঃ আঁজম কাতে গানে দা ঠিয়ৗক্কা থির তায়ম এ মেনকেদা, ‘হুঁ, নোওয়া বতরগিঞ বতরঃ কান তাঁহেনা, নোওয়া হঁ ‘স’ রেনাঃ সেন্স আদঃ গে সাব্ হোয়োঃ আ। আঁজম মে, নিতো দ আম বাহু চেৎ হঁ লৗই রেনাঃ লৗগ্তি বৗনুঃ আনাং। ইঞ দ অ্যাম্বুলেন্স রেনাঃ ইঞ বেবস্থায়েদা। প্রাইভেট রে ভরসা বৗনুঃ আনাং। সঝে মেডিক্যাল কলেজ তে ইদিয়ে হোয়োঃআ। আম দ আধার কার্ড সাঁওতে তরায় মে। আমঠেন বার্ হাজার গান কৗউডি মেনাঃ আ থ? ভাগ্গিস রান কিরিঞ লৗগিৎ পার্স ইঞ সঁগে তরা লেৎ। বার হাজার কৗউডি গানে দা এমায় রেয় মেনকেদা, ‘আরহঁ হাজার খানেক ইমৗঞ মে। নিতোঃ থ সানামাঃ গে সেঁগেল, আম দ বাহু লৗগিৎ রান কিরিঞ ইদিয় মে। একদম আলম চিন্তায়া ইঞ নিত গে সানামাঃ ইঞ বেবস্থায়েদা’।
এরৗঞ তিঞ সাঁগিঞ ঞঁ খন গে স্যারিডন এম কাতে আধার কার্ড পাঁজাঞ ছুটৗও এনা। মন অন্তর ভিত্রি রে সৗমুদ্ দাঃ লেকা ছলাত্ ছলাতঃ কানা। এরৗঞ সেচ্ বৗঞ কয়ঃ দাড়েয়াঃ কানা। জিয়ন রে জৗনিচ্ আয়মা হয় বারডু দারায় কানা। জিউয়ি জুরি তিঞ আলমারি ঘাঁটাঘাঁটি-য় ঞেল কিদিঞতে হাহাড়াঃ কাতেয় মেনকেদা, ‘চা বাং ঞু কাতে চেৎ দম পাঁজা বাডায়েদা?’ ইঞ দ চেৎ হঁ বাঞ রড়-রুওয়ৗড় লেদা। এরাঞ আরহঁয় মেনকেদা-‘আঁজম মে, চা ঞু কাতে আরহঁ বারহেতে অডকঃ হোয়োঃ তামা’। ইঞ দ মনে মনেতিঞ মেনকেদা, ইঞ সুমুং দ চেদাঃ, আমহঁ অডকঃ হোয়োঃ তামাঃ নিত্গে। এরৗঞ তিঞ দয় মেন ইদিয়েদা, মিৎ ডায়াগোনোস্টিক সেন্টার তে চালাঃ হোয়োঃতামা। ‘হায় চাঁদো এরৗঞ তিঞৗ হঁ সন্দহ হোয়াকানা সে চে তা ? এরৗঞ এ মেন কেদা, ‘বাং ইঞ দ নাপায় গে মিনৗঞা। আ রে বৗঞ মেতাৎ মে তাঁহে কানা জে- বাবা বাথরুম লেখান জ্বলন গেয়ে আইকাও এৎ কানা। থ ডাক্তর মেতায় তেগে ইউরিন কালচার অচয় এ মেনকেদা। বাবা তেহেঞ সেতাঃ রেগে মিৎটান গোলাপ দাঃ শিসৗ আরুব সাফা কাতে রাচা-য় সাব দহয়াকাদা আর বাহ্রে অড়াঃ পাখা রেয় দহয়াকাদা। চা ঞু কাতে পুরিক্ষা লৗগিৎ ইদিয় মেসে……’। রাচাসেন… গোলাপ দা…..শিসৗ…. নোওয়া কদ চেৎ এ মেনেদা। তাহলে…….
সাঁগিঞ রে মিৎটান অ্যাম্বুলেন্স রেনাঃ সাডেঞ আঁজম কেদা। এরৗঞ কুক্লিয় দহ কেদা- ‘আচ্ছা তুলৗম দ এনাং চেদাঃ এম্ জি অচুঞ কান তাঁহেনা ? বহঃ হাসো জালাতে কুলিগিঞ হিড়িঞাকাদা….’
সাইরেন সাডে আরহঁ জোরতে আঁজম হিজুঃ কানা……।